
অ্য়ালোভেরা পাতা গাছ থেকে তোলার সময়ে এক ধরনের লালচে হলুদ লোড
জাতীয় কষ বের হয়। সেই কষটি অত্য়ন্ত বীষ। পাতার ওপরের সবুজ অংশ থেকে বের হেলেও,
পাতার ভেতরের সচ্ছ জেলি অংশেও এই লালচে হলুদ বিষটা ছড়িয়ে থাকে। আপনাকে ব্য়াবহার
করতে হবে ভেতরের সচ্ছ জলের মতন অংশটা। অনেকে বলেন পাতাটিগুলিকে গাছ থেকে তুলে বালতিতে
রেখে দিতে। এতে কোনও কাজ হয় না। কারণ, সমগ্র পাতা থেকেই এই লালচে হলুদ বিষকে বের
করে দিতে পারলে তবেই ব্য়াবহর করা যায় এই গাছ।
প্রথমে পাতাকে গাছ থেকে কেটে এনে আড়া আড়ি ভাবে কয়েকটি
টুকরো করুন। তারপর সেই টুকরো গুলোকে জলের মধ্য়ে চুবিয়ে রাখুন অন্তত দুই তিন ঘণ্টা।
দেখবেন জল পুরো লালচে হলুদ হয়ে গেছে। তারপর জল ফেলে, ভালো করে ধুয়ে নিন। এবারে এর
সবুজ অংশ ফেলে সাদা জেলি অংশটি ব্য়বহার করতে পারেন। যেখানে কোনও বিষই আর রইল না তখন সাইডএফেক্টের বালাই নেই। অনেককে বলতে
শুনেছি অ্য়ালোভেরা সবাইকে স্য়ুট করে না। এ কথাটির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন